Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

দম্পতির সফর

দম্পতির সফর
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
জঙ্গল কি আপনার পছন্দের ডেস্টিনেশন? তাহলে তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলও আপনার দলে। জঙ্গলের নিস্তব্ধ জীবন, বন্যপ্রাণের সঙ্গে সময় কাটাতে সদ্য রাজস্থানের যোধপুরে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। তৃতীয় বিবাহবার্ষিকী উপলক্ষ্যে ছিল এই সফর। সোশ্যাল মিডিয়ায় বেড়ানোর নানা ছবি শেয়ার করেছেন নায়িকা। উল্লেখ্য, ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা-ভিকি। নিজেদের জীবনের স্পেশাল দিন সেলিব্রেট করতে বেড়াতে গিয়েছিলেন দম্পতি। ভিকির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘দিল তু, জান তু’। বলি পাড়ায় একের পর এক নতুন ধরনের প্রজেক্টে কাজ করছেন ভিকি। অন্যদিকে ক্যাটরিনা এখন একটু রয়েসয়ে অভিনয় করছেন। পছন্দ না হলে রাজিই হচ্ছেন না। বরং ইদানীং পরপর নাকি চিত্রনাট্য বাতিল করছেন তিনি!  
Advertisement
সম্পর্কিত সংবাদ