Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

দম্পতির ইচ্ছে

দম্পতির ইচ্ছে
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বছরের শুরুটা সপরিবার থাইল্যান্ডে কাটিয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। কন্যা রাহা এবং দুই পরিবারের সদস্যদের নিয়ে ছুটির মুহূর্ত উপভোগ করছেন তাঁরা। সেখানকার নানা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আলিয়া। রাহাকে পাপারাৎজির ক্যামেরার সামনে নিয়ে আসতে আলিয়া ও রণবীরের কোনও সমস্যা নেই। আলিয়া নিজেও মেয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি শেয়ার করেন। আসলে যে কোনও জায়গায় গেলে সে যে লাইমলাইটে থাকবে, রাহা এটা জেনেই বড় হোক, তা চান রণবীর ও আলিয়া। দম্পতির একাত্ম ইচ্ছে, মেয়ে সাধারণ ভাবে বড় হোক।
Advertisement
সম্পর্কিত সংবাদ