Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাম্পারের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু, ধৃত চালক

ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতার নাম অর্চনা মজুমদার (৫৫)। বাড়ি জলপাইগুড়ি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নিউ টাউন পাড়ায়। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায়।

ডাম্পারের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু, ধৃত চালক
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতার নাম অর্চনা মজুমদার (৫৫)। বাড়ি জলপাইগুড়ি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নিউ টাউন পাড়ায়। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির গোশালা মোড় এলাকায়। ঘাতক ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে স্বামীর সঙ্গে স্কুটারে বাড়ি ফিরছিলেন ওই প্রৌঢ়া। প্রচণ্ড গতিতে আসা ডাম্পারটি ধাক্কা মারে স্কুটারটিকে। এরই জেরে রাস্তায় ছিটকে পড়েন ওই দম্পতি। গুরুতর জখম অর্চনাদেবীকে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। ওই প্রৌঢ়ার স্বামীও জখম হয়েছেন। বাসিন্দাদের অভিযোগ, ৩১ডি জাতীয় সড়কে বেপরোয়াভাবে চলাচল করে ডাম্পারগুলি। এরই জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। এদিকে, রবিবার রাতে জলপাইগুড়ি শহরে তিস্তার বাঁধের রাস্তায় দুর্ঘটনায় এক তরুণ গুরুতর জখম হন। শিলিগুড়ির একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ