Bartaman Logo
২৭ মে, ২০২৬

দলিত বলেই খুন, পারভনির ঘটনায় তোপ রাহুলের

দলিত বলেই খুন, পারভনির ঘটনায় তোপ রাহুলের
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মুম্বই: দলিত ছিলেন বলেই খুন করা হয়েছে মহারাষ্ট্রের পারভনির সোমনাথ সূর্যবংশীকে। সোমবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এমনই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শহরের রেল স্টেশনের কাছে বাবাসাহেব আম্বেদকরের মূর্তির পাশে সংবিধানের রেপ্লিকা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘিরে গত ১০ ডিসেম্বর পারভনিতে হিংসা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মধ্যে ছিলেন সোমনাথ। পরে হেফাজতে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, বিক্ষোভ চলাকালীন মৃত্যু হয়েছিল বিজয় ওয়াকোডের। সোমবার তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল। পরে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, ‘দলিত বলেই সূর্যবংশীকে খুন করা হয়েছে। সংবিধানকে রক্ষার লড়াই চালাচ্ছিলেন। পুলিস ওকে খুন করেছে।’ রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট ও আরএসএসের বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুল। বলেছেন, ‘বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা বলেছেন মুখ্যমন্ত্রী ফড়নবীশ। আরএসএস সংবিধান বিরোধী।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ