Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দিল্লিতে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে শোরগোল

দিল্লিতে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে শোরগোল
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের সংখ্যা ৯০ শতাংশেরও বেশি। এমনই তথ্য রয়েছে কেন্দ্রের শ্রমমন্ত্রকের রিপোর্টে। অথচ এই সংখ্যাটা ৮০-র ঘরে উল্লেখ করায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে শোরগোল পড়েযায়। সংখ্যাটা কমিয়ে দেখানোয় প্রতিবাদ করেন একাধিক সাংসদ। শুক্রবার দিল্লিতে সংসদের শ্রম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল। ওই বৈঠকে আলোচনার সময় একাধিক তথ্য পেশ করেন প্রশাসনিক কর্তারা। সূত্রের খবর, বৈঠকে এক প্রশাসনিক কর্তা উল্লেখ করেছেন, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের হার ৮২-৮৫ শতাংশ। এই বক্তব্য সামনে আসার পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেন বলে জানা গিয়েছে। যেখানে কেন্দ্রের তরফে দেওয়া তথ্য অনুযায়ী ৯০ শতাংশের বেশি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক রয়েছেন, সেখানে প্রশাসনিক কর্তা সংখ্যাটা কেন কমিয়ে দেখালেন, সেই প্রশ্ন তুলে ধরেন তিনি। প্রতিবাদে শামিল হন বাংলার আর এক সাংসদ তৃণমূলের অসিত মাল। স্বাভাবিকভাবে তথ্যের তর্জায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে শোরগোল পড়ে যায় বলে খবর। 
Advertisement
অন্যদিকে শ্রমিকদের স্বার্থে জলপাইগুড়ি জেলার রিজিওন্যাল পিএফ অফিস ঠিকমতো কাজ করছে না, এমন অভিযোগ সামনে এসেছে। সে কথা স্বীকার করে নিয়েছেন স্বয়ং বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। যেহেতু চা-বলয়ের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে তিনি শ্রমিকদের স্বার্থে সংগঠন করছেন ফলে পিএফ সংক্রান্ত বিষয়টি তাঁর নখদর্পণে। টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মনোজ বলেছেন, শ্রমিকদের পিএফের টাকা জমা দিচ্ছেন না মালিকরা। পিএফ অফিসে দালাল চক্র চলছে। সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছেন। গরিবের টাকা খেয়ে নিচ্ছে দালালরা। আমি গোটা বিষয়টি প্রশাসনিক স্তরের উচ্চ পর্যায়ে জানিয়েছি। আশাকরি ব্যবস্থা গ্রহণ করা হবে। 
এদিন বিড়ি শ্রমিকদের প্রসঙ্গ উঠে আসে সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে। সেখানে কেন্দ্রের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল, তার প্রতিবাদ করেন বাংলার সাংসদরা। উল্লেখ করা হয়, দেশের মোট বিড়ি শ্রমিকদের ২৫ শতাংশ রয়েছেন বাংলার মুর্শিদাবাদ জেলায়। সেখানে শ্রমিকদের জন্য কেন্দ্রের শ্রমমন্ত্রকের কোনও উন্নয়নমূলক পদক্ষেপ নেই বলে উল্লেখ করা হয়েছে। শিলিগুড়ি ও হলদিয়াতে ইএসআই হাসপাতালে চিকিৎসক, নার্স নিয়োগ হয়ে গেলেও তা প্রশাসনিক হস্তান্তর কেন হচ্ছে না, সেই প্রশ্নটা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তুলে ধরা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ