Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

দিল্লিতে জোট চাননি কেজরি, তোপ কংয়ের

দিল্লিতে জোট চাননি কেজরি, তোপ কংয়ের
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের শরিক হয়েও দিল্লির বিধানসভা ভোটে কার্যত ‘একঘরে’ কংগ্রেস। বিজেপি বিরোধী জোট না হওয়ার জন্য আঙুল উঠেছে তাদের দিকেই। এই পরিস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালের দলকে পাল্টা আক্রমণে কংগ্রেস। জোট না হওয়ার জন্য শুক্রবার আপকে দায়ী করল তারা। এদিন এআইসিসির মিডিয়া বিভাগের প্রধান পবন খেরা বলেন, ‘লোকসভা নির্বাচনের পর সবার আগে দিল্লির ভোট নিয়ে কে বলেছিলেন, আপ একা লড়বে? তাঁর নাম অরবিন্দ কেজরিওয়াল। তিনিই জোট চাননি। একা লড়তে চেয়েছেন। অথচ সবাই কংগ্রেসের দিকে আঙুল তুলছে।’ আপ সরকারে আমলে দিল্লির উন্নয়ন থমকে গিয়েছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। তাঁর মতে, ‘গত দশ বছরে বিজেপি এবং আপ উভয় দল ঩দিল্লিকে শেষ করেছে। পরষ্পর শুধুমাত্র বিতর্ক বাড়িয়েছে।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ