Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দিল্লিকে দাপটে হারালেন মান্ধানারা

দিল্লিকে দাপটে হারালেন মান্ধানারা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বরোদা: মহিলাদের প্রিমিয়ার লিগে সোমবার সহজেই জিতল গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২২ বল বাকি থাকতে তারা ৮ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালসকে। টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৪১ রানে থামে দিল্লি। জেমাইমা রডরিগেজ ২২ বলে করেন ৩৪। দুর্দান্ত স্টাম্পিংয়ে তাঁকে ফেরান রিচা ঘোষ। দিল্লির সারাহ ব্রাইসকেও (২৩) স্টাম্পড করেন শিলিগুড়ি থেকে উঠে আসা কিপার। আরসিবি’র সফলতম বোলার রেণুকা সিং। চার ওভারে ২৩ রানে তিন উইকেট তাঁর। জিওর্জিও ওয়ারহ্যামও নেন তিনটি উইকেট। জবাবে ১৬.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছয় আরসিবি (১৪৬-২)। মাত্র ৪৭ বলে ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার সংগ্রহ ৮১। তিনি ১০টি চার ও তিনটি ছক্কা মারেন। ওপেনার ড্যানি ওয়াট করেন ৪২।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ