Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লি হারিয়ে জয়ী আপ সদস্যদের নিয়ে কেজরিওয়ালের ১৫ মিনিটের বৈঠক! স্থির হল ভবিষ্যতের রোড ম্যাপ

দিল্লি হারিয়ে জয়ী আপ সদস্যদের নিয়ে কেজরিওয়ালের ১৫ মিনিটের বৈঠক! স্থির হল ভবিষ্যতের রোড ম্যাপ
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
৯ ফেব্রুয়ারি, নয়াদিল্লি: শোচনীয় পরাজয়ের পরের দিনই ভবিষ্যতের জন্য লড়াইয়ে নেমে পড়ল আপ শিবির। আজ, রবিবার আগামীর রোড ম্যাপ প্রস্তুতিতে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। যদিও, কেজরিওয়ালের বাসভবনে অনুষ্ঠিত হওয়া আপ শিবিরের এই বৈঠক হল মাত্র ১৫ মিনিট! বিকেল ৪টে থেকে শুরু হয়ে ৪টে বেজে ১৫ মিনিটেই শেষ হয়ে যায় বৈঠক।
Advertisement
বৈঠকের পর, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা জানান, ২২ জন জয়ী সদস্যকে নিয়ে এদিন বৈঠকে বসেছিলেন কেজরিওয়াল। সেখানে জয়ী বিধায়কদের সাধারণ মানুষের জন্য কাজ করার বার্তা দেন তিনি।
সাংবাদিকদের আতিশী বলেন, ‘বিরোধী দল হিসেবে ইতিবাচক ভূমিকা পালন করা এবং সরকারের কাছ থেকে জবাব চাওয়া আমাদের দায়িত্ব। বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, সেগুলি যাতে রক্ষা করা হয় এবং কোনও জনকল্যাণমূলক প্রকল্প যাতে আটকে না যায়, আমরা তার দিকে লক্ষ্য রাখব।’
পাশাপাশি আতিশী বলেন, ‘বিরোধী নেতা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি। বর্তমানে পরাজয় নিয়ে আলোচনা চলছে। দিল্লির ইতিহাসে এমন গুণ্ডামির সঙ্গে নির্বাচন কখনও হয়নি। প্রকাশ্যে মদ বিতরণ করা হয়েছে ও কেউ প্রতিবাদ করলে তাকে জেলে পোরা হয়েছে। কিন্তু, আমরা জনাদেশ মেনে নিচ্ছি। ভবিষ্যতে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব।’
Advertisement
সম্পর্কিত সংবাদ