Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ডালখোলায় স্টেট জেনারেল হাসপাতালের ভাবনা পুরসভার

ডালখোলা শহরের বেহাল স্বাস্থ্যব্যবস্থার হাল ফেরাতে তৎপর পুরসভা। পুরএলাকা হয়েও জেলার মধ্যে ডালখোলা শহরে স্বাস্থ্যব্যবস্থা বলতে তেমন কিছু নেই। বাসিন্দারা দীর্ঘদিন থেকে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবিতে সরব।

ডালখোলায় স্টেট জেনারেল হাসপাতালের ভাবনা পুরসভার
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: ডালখোলা শহরের বেহাল স্বাস্থ্যব্যবস্থার হাল ফেরাতে তৎপর পুরসভা। পুরএলাকা হয়েও জেলার মধ্যে ডালখোলা শহরে স্বাস্থ্যব্যবস্থা বলতে তেমন কিছু নেই। বাসিন্দারা দীর্ঘদিন থেকে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবিতে সরব। কিন্তু নেতা, মন্ত্রী ও আধিকারিকদের কাছ থেকে প্রতিশ্রুতি ছারা আর কিছুই মেলেনি। তবে এবার অবশ্য কিছুটা আশার আলো দেখা দিয়েছে।
Advertisement
পুরসভার চেয়ারম্যন স্বদেশ সরকার বলেন, শহরে একটি স্টেট জেনারেল হাসপাতাল তৈরি হবে। এর জন্য জমি দেখা হয়েছে। ওই জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুরসভা এলাকায় ৫১ হাজারের বেশি জনসংখ্য হলে সেখানে আার্বান প্রাইমারি হেল্থ সেন্টার হয়। ডালখোলার জনসংখ্যা ৫১ হাজার পেরিয়ে গিয়েছে। তাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি আর্বান হেল্থ সেন্টারে উত্তীর্ন হবে। এই বিষয়ে চিঠি চাপাটি চলছে।
পুরসভা সূত্রে খবর, ১৪ জানুয়ারি স্টেট জেনারেল হাসপাতালের জন্য ডালখোলা শহরের প্রাণী স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন ফাঁকা জায়গা পরিদর্শন করেন পূর্ত ও স্বাস্থ্যদপ্তরের ইঞ্জিনিয়াররা। এখন ওই জমি স্বাস্থ্য দপ্তরের হাতে হস্তান্তরের জন্য প্রশাসনিক মহলে প্রক্রিয়া শুরু হয়েছে। 
বাসিন্দারা বলছেন, শহরে সরকারি স্বাস্থ্য পরিষেবা বলতে পঞ্চায়েত জামানার একটি মাত্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ডালখোলার পাশাপাশি বিহারের মানুষও এখানে আউটডোরে চিকিৎসা করান। স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রচুর চাপ। তবে পরিকাঠামো উন্নত না থাকায়  চিকিত্সার জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ, ইসলামপুর মহকুমা হাসপাতাল কিংবা বিহারের কিষানগঞ্জে ছুটতে হয়।  ফলে দীর্ঘদিন থেকেই বাসিন্দাদের দাবি ছিল একটি স্টেট জেনারেল হাসপাতালের। এবার কিছুটা আশার আলো দেখছেন বাসিন্দারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ