দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানালেন গায়ক-অভিনেতা দিলজিৎ সিং। নিজের সঙ্গীতানুষ্ঠান প্রাক্তন প্রধানমন্ত্রীকে উৎসর্গ করলেন পাঞ্জাবি সঙ্গীতশিল্পী। দেশ-বিদেশের নানা প্রান্তে ‘দিল লুমিনাটি’ ট্যুর করেছেন দিলজিৎ। সেই অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের উৎসাহ ছিল তুঙ্গে। রবিবার গুয়াহাটিতে ছিল ‘দিল লুমিনাটি’ ট্যুরের শেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটি দিলজিৎ উৎসর্গ করেন মনমোহন সিংকে। দিলজিতের কথায়, ‘ওঁর দিকে তাকালেই উপলব্ধি করা যায়, অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন। তাঁকে খারাপ কিছু বললেও কখনও পাল্টা উত্তর দেননি। যদিও রাজনীতিতে এটাই সবচেয়ে কঠিন বিষয়।’



