নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ডি এল এড কলেজগুলিতে পড়ুয়া ভরতির আবেদনের সময়সীমা ২৫ জুলাই পর্যন্ত বাড়াল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগের নির্দেশিকায় ১৭ জুলাই পর্যন্ত সময়সীমা ছিল। মনে করা হচ্ছে, ভরতির হার আশাব্যাঞ্জক না হওয়ায় সময়সীমা বাড়ানো হল। এই সময়সীমার মধ্যে কর্মরত প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকরাও ডি এল এডে ভরতির জন্য আবেদন করতে পারবেন। তবে, যেহেতু দু’বছরের পড়াশোনা অফলাইন মোডে হবে, তাই এই সময়ে স্কুলে যেতে পারবেন না সংশ্লিষ্ট শিক্ষকরা। সেই কারণে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের তরফে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিয়ে তাঁরা এই কোর্সে ভরতি



