সংবাদদাতা, ইটাহার: নানা অনিয়মের অভিযোগে পঞ্চায়েত প্রধানকে আগেই নোটিশ করেছিল ব্লক প্রশাসন। সেই পর্ব মিটতে না মিটতেই এবার দলবিরোধী কাজের অভিযোগে ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিনকে শোকজ নোটিশ পাঠালেন তৃণমূলের ব্লক সভাপতি। দলীয় সূত্রে খবর, ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের উত্তর চাওয়া হয়েছে প্রধানের কাছে। সদুত্তর না দিলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিশে।
Advertisement
তৃণমূলের প্রধানের বিরুদ্ধেই দলবিরোধী কাজের অভিযোগ ওঠায় শোরগোল ইটাহারে। সরব হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরাই।
কয়েকমাস আগে সরকারি পুকুরের টেন্ডার ও সমব্যথী প্রকল্পের অনিয়ম নিয়ে প্রধানকে নোটিশ করেছিলেন ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার। এবার দলের ব্লক সভাপতি কার্তিক দাস প্রধানকে শোকজ করলেন।
নোটিশে বলা হয়েছে, দলের টিকিটে জয়ী প্রধান বিজেপির পঞ্চায়েত সদস্যদের সঙ্গে মেলামেশা করছেন। পঞ্চায়েতে শাসকদলের দলনেতার ডাকা মিটিং উপেক্ষা করছেন প্রধান।
তৃণমূল নেতাদের অভিযোগ, প্রধান বিলকিস বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে ইচ্ছামতো পঞ্চায়েত চালাচ্ছেন। এবং বিজেপির সঙ্গে গোপন আঁতাত রয়েছে প্রধানের। তৃণমূলের ব্লক সভাপতি কার্তিক বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের লিখিত উত্তর না দিলে দলীয়ভাবে প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফোন না তোলায় এবিষয়ে প্রধান বিলকিসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেসেজেরও উত্তর দেননি।