Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

দলে বিভেদ নেই: কামিন্স

দলে বিভেদ নেই: কামিন্স
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
পারথ: ভারতের কাছে প্রথম টেস্টে হারের পর সমালোচনায় বিদ্ধ অস্ট্রেলিয়া। গুঞ্জন উঠেছে, তাদের ড্রেসিং-রুমে বোলার ও ব্যাটাররা নাকি দুটি দলে বিভক্ত। আসলে তৃতীয় দিনের শেষে মাত্র ১২ রানে ৩ উইকেট পড়ার পর জস হ্যাজলউডের এক বক্তব্যকে ঘিরেই বিতর্কের জন্ম নেয়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আপনি বরং দলের কোনও ব্যাটারকে এই প্রশ্ন করুন। আমি ফুরফুরে মেজাজেই রয়েছি। ফিজিও’র থেকে শুশ্রূষা নিয়ে পরের টেস্টের জন্য তৈরি হব। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে কী পরিকল্পনা করা যায় সেটাই ভাবছি।’সোমবার ম্যাচ শেষে যদিও বিষয়টিকে জল্পনা বলে উড়িয়ে দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। 
Advertisement
তারকা পেসার বলেন, ‘জস কী বলেছে জানি না। তবে দলে কোনও বিভেদ নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে ক্রিকেট খেলতেই পছন্দ করি।’ পাশাপাশি ভারতীয় দলের প্রশংসা করতে ভোলেননি কামিন্স। তাঁর মন্তব্য, ‘বোলিং-ব্যাটিং সব বিভাগেই আমাদের টেক্কা দিয়েছে টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে গোলাপি টেস্টে ঘুরে দাঁড়ানোই এখন লক্ষ্য আমাদের।’
সম্পর্কিত সংবাদ