Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাকাতির ছক বানচাল করে আগ্নেয়াস্ত্র সহ ৩ দুষ্কৃতী ধৃত  

ডাকাতির ছক বানচাল করে আগ্নেয়াস্ত্র সহ ৩ দুষ্কৃতী ধৃত
 
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ডাকাতির ছক বানচাল করে দুষ্কৃতীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, লোহার রড, হাঁসুয়া উদ্ধার করল রায়গঞ্জ পুলিস জেলা। গ্রেপ্তার হয়েছে কালিয়াগঞ্জ ও বাহিনের তিন কুখ্যাত দুষ্কৃতী। পুলিস জানিয়েছে, সোমবার রাতে ধৃতরা জমায়েত হয় রায়গঞ্জ শহরের কাছে একটি এলাকায়। সেখান থেকেই তাদের অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তিন জনকে জেলা আদালতে হাজির করা হয়। পুলিসের আবেদনের ভিত্তিতে ধৃত তিন জনকেই আদালত তিন দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। 
Advertisement
সম্প্রতি পুলিসকে গুলি করে পাঞ্জিপাড়া থেকে বন্দি পলায়নকাণ্ডের পর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেপ্তারে গুরুত্ব দিচ্ছে পুলিস। এমন পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র সহ এই গ্রেপ্তারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 
পুলিস সূত্রে খবর, পুলিসের নজরদারি চলাকালীন আব্দুলঘাটা এলাকায় সোমবার মধ্যরাতে কালিয়াগঞ্জের কুখ্যাত দুষ্কৃতী রাজেশ সাহা ওরফে বাঙরু ও তার শাগরেদদের সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরই কর্তব্যরত পুলিস কর্মীরা মধ্যরাতে বাঙরু ও তার দলবলকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। 
তল্লাশির সময় একটি দেশি আগ্নেয়াস্ত্র সহ পাঁচ রাউন্ড গুলি, লোহার রড, হাঁসুয়া উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় রাজেশ সাহা ওরফে বাঙরু, সনাতন বর্মন ও সুনীল রাজভরকে। বাঙরু ও সনাতন কালিয়াগঞ্জের মহাদেবপুরের বাসিন্দা। সুনীল বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর এলাকার বাসিন্দা। এরমধ্যে বাঙরু ও সনাতনের পুলিসের খাতায় নাম আছে। বিভিন্ন ধরনের অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এবার সরাসরি ডাকাতির ছক কষে পুলিসের জালে ধরা পড়ল তারা। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, ডাকাতির ছক করেছিল কয়েকজন। তাদের পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতদের হেফাজতে নিয়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা শুরু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ