শনিবার অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের প্রথম কলকাতা কনসার্ট। শুক্রবার কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে দেখলেন তিনি। হাওড়া ব্রিজ, গঙ্গার ঘাটে সময় কাটানো, ফুলবাজারে ঘোরাঘুরি হলুদ ট্যাক্সিতে চাপা— কলকাতাকে আপন করে নিয়েছেন দিলজিৎ। তাঁর কলকাতা ভ্রমণের সঙ্গী, ‘আমি শুনেছি সেদিন’। পাশাাপশি এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন শিল্পী।



