হায়দরাবাদ: সাংবাদিক নিগ্রহের ঘটনায় দক্ষিণী সিনেমা তারকা মোহন বাবুর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিস। আক্রান্ত সাংবাদিকের দাবি, সম্প্রতি সম্পত্তি নিয়ে মোহনবাবু ও তাঁর অভিনেতা-পুত্র মনোজের বিবাদ চলছে। মঙ্গলবার রাতে হায়দরাবাদের জলপল্লি এলাকায় মনোজ তাঁর বাড়িতে ঢুকতে গেলে বাবার সঙ্গে অশান্তি শুরু হয়। সেই খবর সংগ্রহ করতেই নিগ্রহের মুখে পড়েন ওই সাংবাদিক। মাইক্রোফোন কেড়ে নিয়ে তাঁকে মোহনবাবু মারধর ও গালিগালাজ করেন বলে অভিযোগ। বুধবার মোহনবাবুর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিস।



