Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণ ২৪ পরগনায় প্রথম প্লাস্টিক ব্যবহার করে রাস্তা, সূচনা হল ক্যানিং পূর্বে

দক্ষিণ ২৪ পরগনায় প্রথম প্লাস্টিক ব্যবহার করে রাস্তা, সূচনা হল ক্যানিং পূর্বে
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একাধিক জেলায় আগেই বিটুমিনাসের সঙ্গে প্লাস্টিকের গুঁড়ো মিশিয়ে রাস্তা তৈরি হয়েছিল। এবার সেই তালিকায় নাম জুড়ল দক্ষিণ ২৪ পরগনার। এই প্রথম প্লাস্টিক মিশ্রিত সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের সূচনা হল ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায়। 
Advertisement
শনিবার ক্যানিং দু’নম্বর ব্লকের তাম্বুলদহ গ্রাম পঞ্চায়েতের হোমরা এলাকায় এই কাজের সূচনা করেন জেলাশাসক সুমিত গুপ্তা। ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও অন্যান্য সরকারি আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা তৈরি করতে মেশিনের মাধ্যমে ছোট আকারের দানা তৈরি করে প্রায় তিন টন ব্যবহার করা হয়েছে। এর জন্য বিটুমিনাসের পরিমাণ কম লেগেছে। ফলে খরচও কমানো গিয়েছে বলে দাবি আধিকারিকদের। পাশাপাশি পরিবেশে কার্বন ফুট প্রিন্টও কমানো সম্ভব হয়েছে এই পদ্ধতিতে। জেলাশাসক বলেন, ‘প্লাস্টিক ব্যবহারের ফলে জলাভূমিগুলির ইকো সিস্টেম নষ্ট হচ্ছে। ক্ষতি হচ্ছে নদী ও সমুদ্রের। গঙ্গাসাগরে প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বহু মানুষ তা সঙ্গে এনেছিলেন। সে বর্জ্য সংগ্রহ করে রাস্তা নির্মাণে ব্যবহার হল।’-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ