Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, মারপিট

চায়ের দোকানের আড়ালে চোলাই বিক্রির অভিযোগে মহিলার দোকানে অগ্নিসংযোগ। দোকান সহ তিনটি ঘর পুড়ে যাওয়ায় চাঞ্চল্য কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের বেলতলি এলাকায়।

দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, মারপিট
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: চায়ের দোকানের আড়ালে চোলাই বিক্রির অভিযোগে মহিলার দোকানে অগ্নিসংযোগ। দোকান সহ তিনটি ঘর পুড়ে যাওয়ায় চাঞ্চল্য কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের বেলতলি এলাকায়।
Advertisement
অভিযোগ, গঙ্গারানি রায় চায়ের দোকানের আড়ালে চোলাই বিক্রি করেন। এর আগে কালিয়াগঞ্জ থানায় এবিষয়ে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার দুপুরে এলাকার মহিলাদের সঙ্গে দোকান মালিকের পরিবারের বিবাদ হয়। দোকানে আগুন জ্বলতেই দু’পক্ষের মধ্যে মারপিট  শুরু হয়। ঘটনায় ৬ জন জখম হয়। পুড়ে যায় দোকান ও তিনটি ঘর। দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।  গঙ্গারানি বলেন, মিথ্যে অভিযোগে আমার দোকান ও ঘরে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন,  লিখিত অভিযোগ এখনও জমা পড়েনি। তবে দু’পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ