Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিজিটাল অ্যারেস্টের ‘কিং পিন’ যোগেশকে হাতে পেল লালবাজার

ডিজিটাল অ্যারেস্টের ‘কিং পিন’ যোগেশকে হাতে পেল লালবাজার
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশজুড়ে ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার ‘কিং পিন’ যোগেশ দুয়া। গোটা দেশে তার বিরুদ্ধে ডিজিটাল অ্যারেস্টের ৯৩০টি মামলা ঝুলছে। সেই কুখ্যাত যোগেশ দুয়াকে দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনছে লালবাজার। দিল্লি হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিসের সাইবার থানার গোয়েন্দারা দুয়াকে  হাতে পেয়েছেন। সেই সঙ্গে ডিজিটাল অ্যারেস্টের মামলায় এটি লালবাজার সাইবার থানার বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।  উল্লেখ্য, গত বছর দক্ষিণ কলকাতার বাসিন্দা এক মহিলাকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে  ৪৭ লক্ষ টাকা প্রতারণা করে সাইবার দুষ্কৃতীদের একটি দল।  প্রতারিত মহিলার কাছ থেকে অভিযোগ পাওয়ার পর লালবাজার সাইবার থানা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নামে। সেই তদন্তে যোগেশ দুয়ার যোগসূত্র খুঁজে পান গোয়েন্দারা। এরপরই দুয়াকে হেফাজতে নিতে চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় কলকাতা পুলিস। কলকাতা পুলিসের সেই আবেদনে সম্প্রতি সাড়া দিয়েছে দিল্লি হাইকোর্ট। দুয়াকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন লালবাজারের গোয়েন্দারা।  পুলিস সূত্রে খবর, ধৃতের কাছ থেকে গোয়েন্দারা একাধিক মোবাইল ফোন,  ভারতীয় ও বিদেশি মুদ্রায় নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকা, ল্যাপটপ, হার্ড ডিস্ক, প্যান কার্ড, আধার বাজেয়াপ্ত করেছেন। হেফাজতে নিয়ে যোগেশ দুয়াকে জেরা করে কলকাতা সহ এ রাজ্যের একাধিক ডিজিটাল অ্যারেস্ট মামলার কিনারা হতে পারে বলে আশাবাদী লালবাজার। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ