Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিজিটাল অ্যারেস্ট নিয়ে শর্ট ফিল্ম

ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে সচেতনতার লক্ষ্যে স্বল্পদৈর্ঘ্যের সচেতনতামূলক ভিডিও তৈরি করছে কোচবিহার পুলিস। ওই ভিডিওটি কোচবিহার জেলা পুলিসের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।

ডিজিটাল অ্যারেস্ট নিয়ে শর্ট ফিল্ম
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে সচেতনতার লক্ষ্যে স্বল্পদৈর্ঘ্যের সচেতনতামূলক ভিডিও তৈরি করছে কোচবিহার পুলিস। ওই ভিডিওটি কোচবিহার জেলা পুলিসের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিস সেজে এক প্রতারক পুলিসেরই এক ডিএসপির মেয়েকে ডিজিটাল অ্যারেস্টের নামে টাকা চাইছে। মেয়েকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ডিএসপির স্ত্রীর কাছ থেকে মোটা টাকা চাওয়া হচ্ছে। এরপরই ডিএসপির হাতে ফোন দেওয়া হলে তিনি ওই প্রতারককে সাফ জানিয়ে দিচ্ছেন যে, ভারতীয় সংবিধানে এমন কোনও আইনই নেই। জেলার পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্যর উদ্যোগে বেশ কিছু দিন ধরেই এই ধরণের সচেতনতামূলক ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ