Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিজিটাল এক্স রে পরিষেবা চালু  

ডিজিটাল এক্স রে পরিষেবা চালু
 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেখলিগঞ্জ: প্রয়াত পুত্রের জন্মদিনে মেখলিগঞ্জ হাসপাতালে ডিজিটাল এক্স-রে পরিষেবা চালু করলেন বিধায়ক। পুত্রের স্বপ্নপূরণে শোক ভুলে উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মানিত করলেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। ঘটনার স্বাক্ষী থাকলেন মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনী, অমিতাভ বর্ধনচৌধুরী। সোমবার এভাবে দিনটি কাটল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর। 
Advertisement
পরেশবাবুর পুত্র হীরকজ্যোতি অধিকারী পেশায় চিকিৎসক ছিলেন। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে দীর্ঘদিন থেকেই ডিজিটাল এক্স-রে পরিসেবা চালুর দাবি বিভিন্ন মহল থেকে উঠছিল। বিধায়ক পুত্র ডা: হীরকজ্যোতি এই বিষয়ে সচেষ্ট ছিলেন। এই নিয়ে বিভিন্ন মহলের দ্বারস্থও হয়েছিলেন। দাবিকে সমর্থন জানিয়ে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি বিধায়ক পরেশ অধিকারীও। তিনি আবার এই হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যানও। তাই কাজটি করতে সুবিধা হয়। এই ডিজিটাল এক্স-রে পরিষেবার জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ১৭ লক্ষ টাকা বরাদ্দ হয়। সেই টাকা খরচ করেই মেশিনপত্র কেনা এবং পরিকাঠামো তৈরি করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ