Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

চতুর্থ রাউন্ডে জকোভিচ, সিনার

উইম্বলডনে দুরন্ত ছন্দে নোভাক জকোভিচ।

চতুর্থ রাউন্ডে জকোভিচ, সিনার
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: উইম্বলডনে দুরন্ত ছন্দে নোভাক জকোভিচ। শুক্রবার পুরুষদের সিঙ্গলসে আর্থার রিনডারনেচকে ৭-৫, ৬-৪, ১-৬, ৭-৬ (৭-৪) সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। একইসঙ্গে, ৩৯ বছর বয়সি মহাতারকা উইম্বলডনে সর্বাধিক জয়ে (১০৫) স্পর্শ করলেন রজার ফেডেরারকে। ওপেন যুগে পঞ্চম প্রবীণ খেলোয়াড় হিসেবে চতুর্থ রাউন্ডে উঠলেন জোকার। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে তাঁর প্রতিদ্বন্দ্বী রোমান সাফিউলিন। পাশাপাশি, শেষ ষোলোয় উঠেছেন বিশ্বের এক নম্বর জানিক সিনার। জেনসন ব্রুকসবিকে ৬-৪, ৬-৩, ৬-৪ স্ট্রেট সেটে হারান তিনি। সিনার খেলবেন শিনতারো মোচিজুকির বিরুদ্ধে।  মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে উঠেছেন শীর্ষবাছাই আরিনা সাবালেঙ্কা। তিনি ৬-৪, ৬-৪ সেটে হারিয়েছেন ওস্টাপেঙ্কোকে। তৃতীয় রাউন্ডের ম্যাচে দারিয়া কাসাটকিনাকে ৬-১, ৬-৩ সেটে উড়িয়ে দিয়েছেন নাওমি ওসাকাও। ১৪তম বাছাই জিততে নেন মাত্র ১ ঘণ্টা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ