Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট মেডিকেল কলেজের জন্য অস্থায়ী জায়গা খুঁজছে জেলা প্রশাসন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকের পর বৃহস্পতিবার বালুরঘাট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল নিয়ে হাসপাতাল ও জেলা স্বাস্থ্যদপ্তরের সঙ্গে বৈঠক করলেন জেলাশাসক।

বালুরঘাট মেডিকেল কলেজের জন্য অস্থায়ী জায়গা খুঁজছে জেলা প্রশাসন
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকের পর বৃহস্পতিবার বালুরঘাট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল নিয়ে হাসপাতাল ও জেলা স্বাস্থ্যদপ্তরের সঙ্গে বৈঠক করলেন জেলাশাসক। প্রশাসন সূত্রে খবর, মেডিকেল কলেজের বিল্ডিংয়ের কাজ প্রায় তিন বছর পরে শেষ হবে। তাই এতদিন অপেক্ষা না করে ২০২৭ সালের সেপ্টেম্বরেই প্রথম ব্যাচ চালু করতে চায় রাজ্য সরকার। বুধবারের প্রশাসনিক বৈঠকে এই নির্দেশই দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে আগেও একই মত প্রকাশ করেছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাই বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস সহ অন্যান্যরা বৈঠক করেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল মেডিকেল কলেজের চিকিৎসকদের জন্য আপাতত ক্লাসরুমের ব্যবস্থা করা। তাই এনিয়ে জায়গা দেখার কাজ শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। 

Advertisement

এব্যাপারে জেলাশাসক বলেন, মেডিকেল কলেজের বিল্ডিং তৈরি হতে দুই থেকে তিন বছর সময় লাগবে। মুখ্যমন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারি সামনের বছর ক্লাস শুরু জন্য বলেছেন। তাই আপাতত একটি বিল্ডিংয়ের যাতে ব্যবস্থা করা যায়, এব্যাপারে একটি প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেই বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, প্রশাসনিক বৈঠকে যা যা নির্দেশ দিয়েছেন, সেগুলি দ্রুত বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে। 
প্রশাসন সূত্রে খবর, বালুরঘাটের মেডিকেল কলেজের জন্য ডিপিআর তৈরি হয়েছে। বিল্ডিংয়ের নকশা তৈরি হয়ে গিয়েছে। লক্ষ্মীপুজোর পরে ভূমিপুজোর কাজ হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 
জেলা প্রশাসনের তরফে বালুরঘাট হাসপাতালের ভিতরেই একটি ক্লাস এবং ছাত্রাবাসের ব্যবস্থা করা যায় কিনা সেই বিষয়টি নিয়েই পর্যালোচনা করে দেখা হচ্ছে। শুধু তাই নয় প্রয়োজনে শহরের মধ্যে কোনো একটি নাটকের প্রেক্ষাগৃহ অথবা সরকারি কোনো ভবন ভাড়া নেওয়া যেতে পারে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।
বালুরঘাট জেলা হাসপাতালের ভিতরে নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে। আপাতত ওই ট্রেনিং স্কুলের জন্য ৬৫টি আসন বরাত তুলেছে। গতকালের প্রশাসনিক বৈঠকে ১০০টি আসন করার জন্য প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছেন আধিকারিকরা। তার পাশাপাশি নার্সিং ট্রেনিং কলেজের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই ব্যাপারেও জায়গা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ