Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দ্বিতীয় দিনে বার্ধক্য ভাতার ফর্ম বিলি

জনকল্যাণ শিবিরে দ্বিতীয় দিন চালু হল বার্ধক্য এবং বিধবা ভাতা প্রকল্পের আবেদনপত্র দেওয়ার কাজ।

দ্বিতীয় দিনে বার্ধক্য ভাতার ফর্ম বিলি
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জনকল্যাণ শিবিরে দ্বিতীয় দিন চালু হল বার্ধক্য এবং বিধবা ভাতা প্রকল্পের আবেদনপত্র দেওয়ার কাজ। এই পরিষেবা প্রথমে তালকার বাইরে রাখা হয়েছিল। সূত্রের খবর, সোমবার অনেক রাতে জেলা প্রশাসনকে এই সুবিধার জন্য আবেদনপত্র বিতরণের নির্দেশ দেওয়া হয়। হাওড়ার বেলুড়ের একটি শিবিরে এদিন বার্ধক্য ভাতা প্রকল্পের ফর্ম দেওয়া হবে বলেও আধিকারিকদের ঘোষণা করতে দেখা গিয়েছে। শুধুমাত্র নতুন উপভোক্তা হওয়ার জন্যেই আবেদন করতে হবে। যাঁরা বর্তমানে বার্ধক্য ভাতা পাচ্ছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ