Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জগৎবল্লভপুরে গাড়ি থেকে উদ্ধার ৯ লক্ষের চোলাই মদ

জগৎবল্লভপুরে গাড়ি থেকে উদ্ধার ৯ লক্ষের চোলাই মদ
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: হুগলির পাণ্ডুয়া থেকে ছোট চারচাকা প্রাইভেট গাড়িতে করে চোলাই মদ পাচার করা হচ্ছিল। সেই গাড়ি আটকে প্রায় ৬০০ লিটার চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর। উদ্ধার হওয়া চোলাই মদের বাজারমূল্য আনুমানিক নয় লক্ষ টাকা।

Advertisement

আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাসে হাওড়া গ্রামীণ জেলায় একটানা পুলিস ও আবগারি দপ্তরের অভিযানের ফলে চোলাই কারবারিরা তাঁদের পরিকল্পনা বদল করেন। তাঁরা হাওড়ায় তৈরি করার বদলে হুগলিতে চোলাই মদ তৈরি করে তা হাওড়ার আমতা, উলুবেড়িয়া, বাগনান, জগৎবল্লভপুরে পাচারের পরিকল্পনা করেন। সেই মতো সোমবার দুপুরে একটি ছোট চারচাকা প্রাইভেট গাড়ি চোলাই মদ নিয়ে হুগলির পাণ্ডুয়া থেকে জগৎবল্লভপুরের দিকে আসছিল। গোপন সূত্রে সেই খবর পান আবগারি দপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পলাশ বিশ্বাস এবং আন্দুল রেঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইন্দ্রজিৎ মিত্র। তাঁরা আগে থেকেই সিদ্ধেশ্বরের কাছে সাদা পোশাকে অপেক্ষা করছিলেন। বেলা সাড়ে ১২টা নাগাদ গাড়িটিকে আসতে দেখে দুই আধিকারিক সেটি থামান। বিপদ বুঝে চালক প্রশান্ত পাত্র গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদিও আন্দুল রেঞ্জের আবগারি ওসি জিৎ সরকার তাঁকে ধরে ফেলেন। পরে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার হয়। পাশাপাশি গাড়িতে থাকা দু’জনকে আটকও করা হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ