Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে রাতের শিয়ালদহ-বনগাঁ লোকাল চলাচলে বিঘ্ন

জরুরি ভিত্তিতে রেলের নারকেলডাঙা কারশেডের সংস্কার হবে। শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত এই কারশেডটি ট্রেন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ থেকে রাতের শিয়ালদহ-বনগাঁ লোকাল চলাচলে বিঘ্ন
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জরুরি ভিত্তিতে রেলের নারকেলডাঙা কারশেডের সংস্কার হবে। শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত এই কারশেডটি ট্রেন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ট্রেন চলাচল মসৃণ রাখতে এই কারশেডটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। কারণ, দেশের অন্যতম ব্যস্ত এই ডিভিশনের শতাধিক রেকের দৈনন্দিন মেরামতির কাজ নারকেল ডাঙাতেই হয়। অবস্থানগত দিক থেকে শিয়ালদহ স্টেশনের খুব কাছাকাছি হওয়ায় জরুরি পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় এই কারশেড গুরুত্বপূর্ণ। এই কারণে আজ, বৃহস্পতিবার থেকে টানা এক সপ্তাহ এই কাজ চলবে।

Advertisement

তাই আগামী এক সপ্তাহ ট্রেন পরিষেবা খানিক বিঘ্নিত হবে। আজ বৃহস্পতিবার থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বনগাঁ-শিয়ালদহ লোকাল (৩৩৮৫৮) দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে। অন্যদিকে, কাল শুক্রবার থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত শিয়ালদহ-বনগাঁ লোকাল (৩৩৮১৫) দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে। যাত্রীদের কাছে রেল এ বিষয়ে আগাম দুঃখ প্রকাশ করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ