Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রেশনে খাদ্যসামগ্রী বণ্টনে বিঘ্ন

কয়েকদিন ধরে কলকাতায় এবং বিভিন্ন জেলায় রেশন দোকান মারফত গ্রাহকদের খাদ্যসামগ্রী দেওয়ার কাজ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ

রেশনে খাদ্যসামগ্রী বণ্টনে বিঘ্ন
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন ধরে কলকাতায় এবং বিভিন্ন জেলায় রেশন দোকান মারফত গ্রাহকদের খাদ্যসামগ্রী দেওয়ার কাজ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ। এর কারণ শোনা যাচ্ছে, সার্ভার সমস্যা। সমস্যার শুরু শুক্রবার। শনিবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে রেশন দোকান বন্ধ ছিল। রবিবার সকালের দিকে রেশন দোকান খোলা থাকে। কিন্তু এদিনও সমস্যা হয়েছে। 

Advertisement

ডিলারদের তরফে জানানো হয়েছে, বহু মানুষ ছুটির দিনে সকালে খাদ্যসামগ্রী নিতে এসে খালি হাতে ফিরে গিয়েছেন।  যেহেতু পুরো বণ্টন প্রক্রিয়া এখন অনলাইনে হয় তাই সার্ভার কাজ না করলে খাদ্যসামগ্রী দেওয়া যায় না। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, আগে সাধারণত মাসের শেষে বা একেবারে গোড়ার দিকে সার্ভার সমস্যা হত।  কিন্তু এবার সেটা হল অন্য সময়ে। বিষয়টি তাঁদের কাছে রহস্যজনকই মনে হচ্ছে। বিষয়টি খাদ্যদপ্তরের অফিসারদের জানিয়েও রবিবার পর্যন্ত সুরাহা মেলেনি।
খাদ্যদপ্তর সূত্রের খবর, আজ সোমবার রেশন দোকানে সাপ্তাহিক ছুটি। তার মধ্যে সমস্যা চিহ্নিত করে তা মেটানোর চেষ্টা চলছে। আগামীকাল মঙ্গলবার থেকে পরিষেবা স্বাভাবিক করার ব্যাপারে দপ্তর আশাবাদী।

Advertisement
সম্পর্কিত সংবাদ