গিল্ড-উপদেষ্টা কমিটির বিজয়া সম্মিলনিতে  বইমেলার সাব কমিটি গঠন নিয়ে আলোচনা
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শুরুতে সংঘাত থাকলেও প্রশাসনের ‘হস্তক্ষেপে’ সমন্বয় ফিরেছে। বুধবার প্রেস ক্লাবে গিল্ড-উপদেষ্টা কমিটির বিজয়া সম্মিলনি অনুষ্ঠিত হল। সেখানে ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সাব কমিটি নিয়ে আলোচনা হল। স্টল বণ্টনসহ বিভিন্ন দায়িত্ব ভাগ করে গিল্ড ১২টি সাব কমিটি তৈরি করেছে। গিল্ডের তরফে তাদের প্রতিনিধিদের নামও ঠিক করে দেওয়া হয়েছে। সেই তালিকা এদিন জানানো হয়েছে উপদেষ্টা কমিটিকে। যাতে উপদেষ্টা কমিটির তরফেও ওই সাব কমিটিতে সদস্য দেওয়া হয়।

Advertisement

এদিনের অনুষ্ঠানের গিল্ডের নব নির্বনির্বাচিত সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সভাপতি শুধাংশুশেখর দে, কোষাধ্যক্ষ রঞ্জনকুমার সরকার, যুগ্ম-সম্পাদক শুভঙ্কর দে প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে, উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ বক্সি, ন্যাশনাল বুক ট্রাস্টের অরিন্দম মুখোপাধ্যয়-সহ অনেকেই উপস্থিত ছিলেন। 
প্রসঙ্গত, এবারের কলকাতা বইমেলা আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে। শেষ হবে ৩ ফেব্রুয়ারি। ফোকাল থিমকান্ট্রি ভারত। সেই মর্মে সংশ্লিষ্ট জায়গায় চিঠিও দেওয়া হয়েছে। এদিন বইমেলার থিম নিয়েও দুপক্ষের মধ্যে একপ্রস্থ আলোচনা হয়। তবে, ধর্মে আঘাত করবে এমন কোনো বই রাখা যাবে কি না, সে ব্যাপারে একটি প্রসঙ্গ উত্থাপিত হয়। কিন্তু, কোনো কিছু চূড়ান্ত হয়নি।