সংবাদদাতা, কল্যাণী: ভারতীয় জনগোষ্ঠীর উপযোগী বায়োকেমিক্যাল পরীক্ষার নির্দিষ্ট ও মানসম্মত রেফারেন্স রেঞ্জ তৈরির লক্ষ্যে কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) কর্মসূচির আয়োজন করল কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)। মঙ্গলবার প্রতিষ্ঠানের ডাঃ বি সি রায় অডিটোরিয়ামে বায়োকেমিস্ট্রি বিভাগের উদ্যোগে এবং এএমবিআইয়ের পশ্চিমবঙ্গ শাখার সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে আইসিএমআর-এর টিইআরআইআইপি প্রকল্পের আওতায় ভারতীয়দের জন্য নির্দিষ্ট পরীক্ষার মানদণ্ড তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা হয়। চিকিৎসক, গবেষক ও বিশেষজ্ঞ-সহ দুশোর বেশি প্রতিনিধি সরাসরি এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Advertisement



