Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরূপাক্ষ বিশ্বাসের এসআরশিপ বাতিল

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছিল যে কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে, তাঁদের অন্যতম ডাঃ বিরূপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্টশিপ (এসআরশিপ) বাতিল করে দিল রাজ্য সরকার।

বিরূপাক্ষ বিশ্বাসের এসআরশিপ বাতিল
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছিল যে কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে, তাঁদের অন্যতম ডাঃ বিরূপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্টশিপ (এসআরশিপ) বাতিল করে দিল রাজ্য সরকার। অভয়াকাণ্ড সহ অসংখ্য ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর। শুক্রবার স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি’র এই প্রাক্তন বন্ডেড এসআর-এর সিনিয়র রেসিডেন্টশিপ শুরু হয়েছিল ২০২২ সালের ১৬ নভেম্বর। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তাঁকে সাসপেন্ড করা হয়। একাধিক গুরুতর অভিযোগ, এফআইআর, বিভিন্ন ফৌজদারি মামলা, এসিবি’র তদন্ত সহ অজস্র বিষয় ঘটেছে তাঁকে ঘিরে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির রিপোর্টও খতিয়ে দেখা হয়েছে। তাতে অভিযোগসমূহের সারবত্তা মিলেছে। তারই পরিপ্রেক্ষিতে ডাঃ বিশ্বাসের এসআরশিপ বাতিল হয়েছে। শেষ হওয়ার আগেই তা বাতিল হওয়ায় নিয়ম মোতাবেক প্রতি বছরের জন্য ১০ লক্ষ টাকা করে ২ বছরের জন্য মোট ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণও দিতে হবে বিরূপাক্ষকে। পাশাপাশি ভবিষ্যতে তিনি যাতে কোনো সরকারি চাকরিতে যোগ দিতে না পারেন, তদন্ত কমিটির রিপোর্টের উল্লেখ করে, সেই বিষয়টিও জানানো হয়েছে মেডিকেল কাউন্সিলকে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ ইন্দ্রজিৎ সাহার জারি করা এক নির্দেশনামা সূত্রে এই খবর জানা গিয়েছে। এ বিষয়ে বিজেপি’র সদ্য নির্বাচিত বিধায়কদের অন্যতম ডাঃ ইন্দ্রনীল খান বলেন, আমাদের সরকারে থ্রেট কালচার বা থ্রেট সিন্ডিকেটের কোনও ঠাঁই নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ