Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিচালক নিখোঁজ, উদ্বেগ

২৪ ঘণ্টা পেরিয়েছে। রাত পর্যন্ত খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। বৃহস্পতিবার দুপুর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিচালক নিখোঁজ, উদ্বেগ
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

২৪ ঘণ্টা পেরিয়েছে। রাত পর্যন্ত খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। বৃহস্পতিবার দুপুর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্ত্রী মৌপিয়া অভিযোগ জানিয়েছেন আনন্দপুর থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিচালকের ফোনের শেষ লোকেশন দেখাচ্ছে উল্টোডাঙা। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না উৎসবের। এই ঘটনায় উদ্বেগ বাড়ছে টলিউডে। পরিচালকের স্ত্রী সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের কাজে বেরিয়েছিলেন উৎসব। পরিচালকের ফোন ছিল বাড়িতেই। তিনি অন্য একটি ফোন নিয়ে গিয়েছিলেন। দুপুর আড়াইটে নাগাদ স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় তাঁর। এরপর থেকেই উৎসবের ফোন বন্ধ। কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। আচমকা তিনি কোথায় গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। উল্লেখ্য, একাধিক সিরিজ পরিচালনার পাশাপাশি কয়েকটি ছবির চিত্রনাট্যও লিখেছেন উৎসব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ