রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির নির্দেশিকা জারি
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির নির্দেশিকা জারি করল রাজ্য খাদ্যদপ্তর। কেন্দ্রীয় সরকার অনেক আগেই কুইন্টাল প্রতি কমিশন ৯০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করে। গত এপ্রিল থেকে তা কার্যকর হওয়ার কথা। ডিলারদের কমিশনের অর্ধেক দেয় কেন্দ্র, বাকিটা রাজ্য। কেন্দ্র সিদ্ধান্ত নিলেও রাজ্য বিজ্ঞপ্তি জারি না-করায় পশ্চিমবঙ্গে তা কার্যকর হয়নি। রাজ্য খাদ্যদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত এপ্রিল থেকে বর্ধিত কমিশন কার্যকর হবে। তৃণমূল জমানায় রাজ্যের তরফে কুইন্টাল প্রতি ৫ টাকা অতিরিক্ত কমিশন দেওয়া হত। তাই এরাজ্যের ডিলাররা ৯৫ টাকা পেতেন। এখন কেন্দ্র কমিশন ১০ টাকা বাড়ালে মোট কমিশন ১০৫ টাকা হওয়ার কথা। প্রশ্ন উঠেছে, বিভাগীয় নির্দেশিকায় বর্ধিত কমিশন ১০০ টাকা হবে বলে জানানো হয়েছে কেন? ডিলার সংগঠন খাদ্যদপ্তরকে চিঠি দিয়ে এর ব্যাখা চাইবে।

Advertisement