Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ইংলিশবাজারে ফোয়ারা মোড়ে চায়ে পে চর্চা দিলীপের

ইংলিশবাজারে চায়ের আসরে জনসংযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিধানসভা ভোটের মুখে কর্মীদের চাঙ্গা করতে দফায় দফায় বৈঠকও করেন তিনি।

ইংলিশবাজারে ফোয়ারা মোড়ে চায়ে পে চর্চা দিলীপের
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজারে চায়ের আসরে জনসংযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিধানসভা ভোটের মুখে কর্মীদের চাঙ্গা করতে দফায় দফায় বৈঠকও করেন তিনি।  প্রতিদিনের মতো বুধবার সকালেও ইংলিশবাজার শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে জমে ওঠে চায়ের আসর। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সমর্থকদের অনেকে সেখানে জমিয়ে আড্ডা দেন। এদিন সকাল আটটা নাগাদ হঠাৎই সেখানে চলে আসেন দিলীপ। পরনে ছিল ছাই রঙের পাজামা, লাল রঙের শার্ট এবং গলায় নীল রঙের মাফলার। সঙ্গে ছিলেন বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় সহ অন্য নেতাকর্মীরা।

Advertisement

টুলে বসে হাতে চায়ের গ্লাস, বিস্কুট নিয়ে খোশমেজাজেই গল্প করতে দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। অজয় বলেন, শুরু থেকেই চায়ে পে চর্চা করেন দিলীপ ঘোষ। এদিন ভোরবেলা প্রাতঃভ্রমণ করে আরএসএসের মাঠে যান তিনি। সেখানে শাখার লোকেদের সঙ্গে কথা বলেন। এরপর ফোয়ারা মোড়ে চা খেতে খেতে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।

দুপুরে মালদহ বিধানসভার মঙ্গলবাড়িতে ৪ এবং ৫ নম্বর মণ্ডলের বুথ বিজয় কর্মশালায় উপস্থিত হন দিলীপ। সেখানে বুথ, মণ্ডল এবং জেলাস্তরের কর্মীদের মনোবল চাঙ্গা করতে জোরাল বক্তব্য রাখেন।  ইংলিশবাজারের ফোয়ারা মোড়ে চায়ের আড্ডায় বিজেপি নেতা দিলীপ ঘোষ।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ