Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিজিটাল ভারত নিধি প্রকল্প বঙ্গে

রাজ্যের সব গ্রাম পঞ্চায়েতে ‘ডিজিটাল ভারত নিধি’ প্রকল্প চালুর উদ্যোগ শুরু করল বিএসএনএল।

ডিজিটাল ভারত নিধি প্রকল্প বঙ্গে
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের সব গ্রাম পঞ্চায়েতে ‘ডিজিটাল ভারত নিধি’ প্রকল্প চালুর উদ্যোগ শুরু করল বিএসএনএল। এই প্রকল্পের আওতায় ৩,৩৪৪টি গ্রাম পঞ্চায়েতে ‘ফাইবার টু দ্য হোম’ বা এফটিটিএইচ সংযোগ দেওয়া হবে। এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় সব পঞ্চায়েতে ফাইবারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে। বিএসএনএল সূত্রে খবর, এর আগে রাজ্যের তরফে এই কেন্দ্রীয় প্রকল্পটি চালু করার জন্য অনুমতি মেলেনি। নতুন সরকার আসার পরই সেই ছাড়পত্র পাওয়া গিয়েছে এবং কাজও শুরু হয়েছে।  সূত্রের খবর, এই প্রকল্পের হাত ধরে ১,৬৭৪ কোটি টাকা বিনিয়োগ হবে রাজ্যে। ১৮ হাজার কিমি অপটিক্যাল ফাইবার কেবল বসবে। কলকাতা টেলিফোনসের আওতায় ১৯৭টি গ্রাম পঞ্চায়েতে ভারত নেট সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএনএল। ওই প্রকল্পের হাত ধরে গ্রামীণ এলাকায় স্বনির্ভরতার সুযোগ করে দেওয়া হতে চলেছে। ‘ভারত নেট উদ্যোমী’ নামে ওই প্রকল্পের মাধ্যমে উদ্যোগী ব্যক্তিরা বাড়ি বাড়ি ব্রডব্যান্ড সংযোগ দিতে পারবেন। প্রাথমিকভাবে তাঁরা প্রায় ৫০ হাজার টাকা মূলধন নিয়ে কাজে নামলেও, প্রতি মাসে ভালো রোজগারের সুযোগ করে দেবে ওই প্রকল্প। কোনো ব্যক্তি, সংস্থা বা স্বনির্ভর গোষ্ঠী ওই প্রকল্পের আওতায় কাজ শুরু করতে পারবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ