Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

‘মির্জাপুর’-এর পর নতুন অবতারে, এবার পিরিয়ড ড্রামায় দিব্যেন্দু

‘মির্জাপুর: দ্য মুভি’ ছবিতে প্রশংসিত হয়েছে দিব্যেন্দুর অভিনয়। মুন্নাভাইয়ের চরিত্রে সিরিজের মতোই তাক লাগিয়েছেন তিনি।

‘মির্জাপুর’-এর পর নতুন অবতারে, এবার পিরিয়ড ড্রামায় দিব্যেন্দু
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘মির্জাপুর: দ্য মুভি’ ছবিতে প্রশংসিত হয়েছে দিব্যেন্দুর অভিনয়। মুন্নাভাইয়ের চরিত্রে সিরিজের মতোই তাক লাগিয়েছেন তিনি। এই আবহে নতুন ছবির কাজ শুরু করলেন অভিনেতা। শোনা যাচ্ছে, একটি পিরিয়ড ড্রামায় অভিনয় করতে চলেছেন দিব্যেন্দু। সূত্রের খবর, এই ছবি একেবারে নতুন অবতারে দেখা যেতে চলেছে দিব্যেন্দুকে। যদিও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি নির্মাতারা। বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা। তবে ছবিতে দিব্যেন্দু ছাড়া আর কাদের দেখা যাবে, তা স্পষ্ট হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও শীঘ্রই করার পরিকল্পনা করেছেন নির্মাতারা।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ