Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টিটাগড়-পানিহাটি-খড়দহে ডায়ারিয়ার প্রকোপ, আক্রান্তরা ভর্তি হাসপাতালে

টিটাগড়-পানিহাটি-খড়দহে ডায়ারিয়ার  প্রকোপ, আক্রান্তরা ভর্তি হাসপাতালে
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও বরানগর: ডায়ারিয়া সংক্রমণে আতঙ্ক ছড়াচ্ছে বাসিন্দাদের মধ্যে। টিটাগড় পুরসভার ১৪, ১৫ ও ২২ নম্বর ওয়ার্ডে ডায়ারিয়ার প্রকোপ দেখা দিয়েছে। পানিহাটি, খড়দহেও সংক্রমণ শুরু হয়েছে। রবিবার থেকে বারাকপুর বিএন বসু হাসপাতাল এবং বলরাম হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্তরা। শনিবার থেকে তাঁদের বমি, পেটে ব্যথা সহ বেশ কিছু উপসর্গ শুরু হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন। টিটাগড় পুরসভার সরবরাহ করা জল থেকেই ডায়ারিয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান। ওই এলাকার জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েকজনকে বেলেঘাটা আইডিতে ভর্তি করাতে হয়েছে। সোমবার সকালে তিনটি ওয়ার্ড পরিদর্শন করেন পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ। আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলেন। কেন ডায়ারিয়া হল তা বোঝার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার রাত থেকেই সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ করে বেশ কয়েকবার বমি ও পেটের সমস্যা হয়। পেটে অসহ্য যন্ত্রণা হতে থাকে। ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনাদেবী বলেন, হঠাৎ করেই বাড়ির সকলে অসুস্থ পড়েন। বাধ্য হয়ে তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমরা স্বাভাবিক খাবার খেয়েছিলাম। কেন এটা হল, আমরা বুঝতে পারছি না।

Advertisement

ইতিমধ্যে দু’টি হাসপাতালে জনা পঞ্চাশেক আক্রান্ত ভর্তি রয়েছেন। ডায়ারিয়ার কারণ খতিয়ে দেখছে পুরসভার স্বাস্থ্যদপ্তরের কর্মীরা। তারাও বাড়ি বাড়ি ঘুরছেন। টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ বলেন, গোটা পুরসভা এলাকায় এটা হয়নি। তিনটে ওয়ার্ডের বাসিন্দারা ডায়ারিয়া আক্রান্ত হয়েছেন। পুরসভার ট্রিটমেন্টের জল তাঁরা পান করেন। তবু কেন ডায়ারিয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে। বাসিন্দাদের স্বাস্থ্যের উপর নজর রাখা হচ্ছে।
খড়দহ, পানিহাটি পুর এলাকাতেও ডায়ারিয়া আক্রান্ত একাধিক। বলরাম হাসপাতালের শিশু বিভাগের এক চিকিৎসক সহ আরও কয়েকজন ডায়ারিয়ায় আক্রান্ত। পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দের দাবি, এক নম্বর ওয়ার্ডের একজন ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন। খড়দহ পুরসভার চেয়ারম্যান নীলু সরকার জানিয়েছেন, পুর এলাকার তিনজন ডায়ারিয়ায় আক্রান্ত। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ