Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জিতল ডায়মন্ডহারবার এফসি

জিতল ডায়মন্ডহারবার এফসি
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে জিতেই চলেছে ভবানীপুর। শনিবার কল্যাণীতে সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারায় সৈয়দ রামনের দল। পেনাল্টি সহ জোড়া লক্ষ্যভেদে নজর কাড়লেন বিদ্যাসাগর সিং। এদিকে, বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে উয়াড়িকে ১-০ গোলে পরাস্ত করে ডায়মন্ডহারবার এফসি। সংযোজিত সময়ে জাল কাঁপান গাংতে। এদিন ম্যাচ চলাকালীন ডাগ-আউটে বসেই মোবাইল ফোন ব্যবহার করেন উয়াড়ি ম্যানেজার তাপস কুণ্ডু, যা সম্পূর্ণ আইনবিরুদ্ধ। রিপোর্ট জমা দেওয়া হচ্ছে আইএফএ’কে। অন্যদিকে, ঘরোয়া লিগে হারের হ্যাটট্রিক এরিয়ানের। নৈহাটিতে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ০-২ ব্যবধানে পরাস্ত হয় তারা। গোলদাতা নওবা মিতেই ও অর্ঘ্য সরকার। চুঁচুড়ায় পিয়ারলেস বনাম ইউনাইটেড স্পোর্টস ম্যাচের ফল ১-১। প্রথমার্ধে দামানভালাং চাইনের গোলে এগিয়ে যায় পিয়ারলেস। ম্যাচের সংযোজিত সময়ে ইউনাইটেডকে সমতা ফেরান সাহিল হরিজন। দিনের অপর ম্যাচে জেকবের করা একমাত্র গোলে রেনবোকে বশ মানায় ইউনাইটেড কলকাতা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ