নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান ফুটবল লিগে চ্যাম্পিয়ন ডায়মন্ডহারবার এফসি। অর্থাত্, আইএসএল খেলার ছাড়পত্র অর্জন করল কিবু ভিকুনা-ব্রিগেড। রবিবার ফতোরদায় ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ১-১ ড্র করেছে ডায়মন্ডহারবার এফসি। মার্কাস জোসেফের গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল কিবু-ব্রিগেড। তবে শেষ পর্যন্ত হুগো ডিয়াজ সমতায় ফেরান দলকে। সেই সুবাদে গ্রুপ শীর্ষে রইল ডায়মন্ডহারবার।



