Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই সপ্তাহ বন্ধ কাশী মিত্র শ্মশানের ইলেকট্রিক চুল্লি

দুই সপ্তাহ বন্ধ কাশী মিত্র শ্মশানের ইলেকট্রিক চুল্লি
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরনো হয়েছে দূষণ নিয়ন্ত্রণের যন্ত্রগুলি। তাই, এবার শ্মশান বন্ধ রেখে নতুন যন্ত্র বসানো সহ ইলেকট্রিক চুল্লির সার্বিক সংস্কারের কাজ হবে কাশী মিত্র শশ্মানে। তাই আজ, শুক্রবার সকাল ১১টা থেকে ২১ ফেব্রুয়ারি সকাল ১১টা পর্যন্ত তা বন্ধ থাকবে। প্রায় দু’সপ্তাহ পর ২১ ফেব্রুয়ারি সকাল ১১টার পর থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা। এক পুরকর্তা বলেন, প্রায় ১০ থেকে ১২ বছর আগে শ্মশানে দূষণ নিয়ন্ত্রণের মেশিনগুলি বসানো হয়েছিল। কিন্তু, নানা করণে সেগুলি এখন অনেকাংশে খারাপ। সঠিকভাবে কাজ করে না। ফলে, প্রচুর কালো ধোঁয়া নির্গত হচ্ছে। তাই, নতুন যন্ত্র বসানো হবে। বিদ্যুতের লাইনেও বহু সংস্কারের কাজ করার রয়েছে। তাই সপ্তাহ দুয়েক বন্ধ রাখতে হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ