Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই নাবালিকাকে যৌন নিগ্রহে ৭ বছর জেল প্রতিবেশীর

দুই নাবালিকাকে যৌন নিগ্রহে প্রতিবেশী এক ব্যক্তিকে সাত বছর জেলের নির্দেশ দিল আদালত। টিভি দেখার নাম করে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওই দুই নাবালিকাকে যৌন নিগ্রহ করে অভিযুক্ত। ঘটনায় ২০০৮ সালের ৮ আগস্ট ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

দুই নাবালিকাকে যৌন নিগ্রহে ৭ বছর জেল প্রতিবেশীর
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুই নাবালিকাকে যৌন নিগ্রহে প্রতিবেশী এক ব্যক্তিকে সাত বছর জেলের নির্দেশ দিল আদালত। টিভি দেখার নাম করে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওই দুই নাবালিকাকে যৌন নিগ্রহ করে অভিযুক্ত। ঘটনায় ২০০৮ সালের ৮ আগস্ট ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। মামলায় মঙ্গলবার জলপাইগুড়ির ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক সাজা ঘোষণা করেন। সাত বছর জেলের পাশাপাশি সাজাপ্রাপ্তর বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেছে আদালত। অনাদায়ে আরও এক বছর জেল। সেইসঙ্গে যৌন নিগ্রহের শিকার দু’জনকে এক লক্ষ করে মোট দু’লক্ষ টাকা দিতে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে।
Advertisement
মামলার সরকার পক্ষের আইনজীবী প্রতীকলাল ঝা চক্রবর্তী বলেন, টিভি দেখা এবং চকোলেট, বেলুন দেওয়ার নাম করে প্রতিবেশী দুই নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। তারপর তাদের যৌন নিগ্রহ করে। ঘটনার সময় নাবালিকাদের একজনের বয়স ছিল ১১ বছর, অন্যজনের সাত বছর। মামলায় মোট ১৪ জন সাক্ষ্য দেন। অভিযুক্ত তিনমাস জেল হেফাজতে থাকার পর জামিন পেয়ে যায়। এদিন সাজা ঘোষণার আগে হেফাজতে নিয়ে তাকে আদালতে হাজির করে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ