Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুই নাবালিকা ধর্ষণে ধৃত ২

দুই নাবালিকা ধর্ষণে ধৃত ২
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। প্রথম ঘটনায় শিলিগুড়ির প্রধাননগর এলাকায় এক বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে করে প্রধাননগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম রাজু বাগাতিয়া। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাজস্থান থেকে কয়েকজন এসে শিলিগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। অভিযোগ, দিন চারেক আগে প্রতিবেশী এক বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে বাড়ি ফাঁকা থাকার সুযোগে ধর্ষণ করে রাজু। নাবালিকার মামা আচমকা বাড়ি ফিরে নাবালিকার চিৎকার শুনে ঘরে ঢুকে ঘটনাটি দেখে ফেলেন। এরপরেই স্থানীয় বাসিন্দারা ওই রাজস্থান থেকে আসা লোকজনের উপর চড়াও হয়। সুযোগ বুঝে পালিয়ে যায় অভিযুক্ত। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। 
অন্য ঘটনায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মহিলা থানার পুলিস। ধৃতের নাম প্রসেনজিৎ বর্মন। তার বাড়ি কোচবিহারে হলেও কর্মসূত্রে সে শিলিগুড়ির মাটিগাড়ায় ভাড়া থাকে। পুলিস জানিয়েছে, মাটিগাড়ার বাসিন্দা এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত। দীর্ঘদিন শারীরিক সম্পর্ক রাখার পর ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও তুলে রেখেছিল সে। গত বছরের মাঝামাঝি সময় থেকেই ওই নাবালিকা প্রসেনজিৎকে বিয়ে করার চাপ দিলে সে অস্বীকার করে। বারবার চাপ দিলে নাবালিকার গোপন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে নাবালিকার সঙ্গে আরও বহুবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে বলে অভিযোগ। গত ১৫ ডিসেম্বর নাবালিকা মহিলা থানায় অভিযোগ দায়ের করতেই অভিযুক্ত গা ঢাকা দেয়। মঙ্গলবার কোচবিহার থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ