মাদ্রিদ: লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে ম্যাচের ৩৯ মিনিটে রেফারিকে কটূক্তি করেন জুড বেলিংহ্যাম। সরাসরি তাঁকে লাল কার্ড দেখানো হয়। তবে শাস্তি সেখানেই থেমে থাকল না। ২১ বছর বয়সি ইংলিশ মিডফিল্ডারকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। অর্থাত্, লা লিগায় পরের দুই ম্যাচ যথাক্রমে জিরোনা ও রিয়াল বেতিসের বিরুদ্ধে বেলিংহ্যামকে পাবে না রিয়াল মাদ্রিদ। তবে এই শাস্তির বিরুদ্ধে পাল্টা আবেদন করতে পারে মাদ্রিদের ক্লাবটি।



