Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

দুই কলেজের সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা, ছোড়া হল কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড

ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার শহরের সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই কলেজের পড়ুয়ারা। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের পড়ুয়াদের মধ্যে এই সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিস।

দুই কলেজের সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা, ছোড়া হল কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ঢাকা: ছাত্র সংঘর্ষে উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার শহরের সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই কলেজের পড়ুয়ারা। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে।  ঢাকা কলেজ ও সিটি কলেজের পড়ুয়াদের মধ্যে এই সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিস। এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে।  স্থানীয় সময় দুপুর পৌনে তিনটে নাগাদ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায় পুলিসের। দুই কলেজের পড়ুয়াই সেখান থেকে নিজেদের ক্যাম্পাসের দিকে ফিরে যান।
Advertisement
দু’পক্ষের জখম অন্তত ৩০ পড়ুয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে চিকিৎসা করা হয়। একথা জানিয়েছেন মেডিক্যাল পুলিস ফাঁড়ির পরিদর্শক ওমর ফারুক। এদিকে, ছাত্র সংঘর্ষের জেরে আতঙ্ক ছড়ানোয় বিকেলের দিকে নিউ মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের ফটকে ব্যবসায়ীরা তালা ঝুলিয়ে দেন। গতকালের একটি ঘটনাকে কেন্দ্র করে এদিন দুই কলেজের পড়ুয়াদের মধ্যে এই সংঘর্ষ। সায়েন্স ল্যাব এলাকাতেই গতকাল ঢাকা কলেজের একদল পড়ুয়া বাসে উঠতে গেলে তাঁদের সঙ্গে সিটি কলেজের কয়েকজন পড়ুয়ার বিবাদ তৈরি হয়। চলে হাতাহাতিও। এর জেরে এদিন বেলা ১১টা নাগাদ সিটি কলেজের পড়ুয়ারা ঢাকা কলেজের দু’টি বাসে ভাঙচুর করেন। পরে ঢাকা কলেজের পড়ুয়ারা সিটি কলেজে গিয়ে ভাঙচুর করেন। বেলা তিনটে নাগাদ দুই কলেজের পড়ুয়ারা জমায়েত করেন সায়েন্স ল্যাব এলাকায়। প্রথম চলে ইট বৃষ্টি। এরপর শুরু হয় সংঘর্ষ।
Advertisement
সম্পর্কিত সংবাদ