Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুই বাইক চুরির অভিযোগে বাগদা থেকে গ্রেপ্তার তিন

দুই বাইক চুরির অভিযোগে বাগদা থেকে গ্রেপ্তার তিন
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: বাইক চুরির অভিযোগ তিন যুবক গ্রেপ্তার। ধৃতদের নাম অপু দাস, নিতীশ ওরফে সুমন বারুই ও আশিস দাস। বুধবার রাতে বাগদা থানার পুলিস তাদের গ্রেপ্তার করে। ধৃতরা বাগদার সাগরপুর এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে দু’টি স্কুটি উদ্ধার করেছে পুলিস।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে বাগদার রামনগর এলাকা থেকে দুটি স্কুটি চুরি হয়। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে বাগদা থানার পুলিস বুধবার রাতে তিন যুবককে আটক করে। এরপরই ধৃতদের ডেরা থেকে পুলিস দু’টি স্কুটি উদ্ধার করে। জানা গিয়েছে, বাগদার দেয়ালদহ এলাকার একটি বাঁশবাগানের মধ্যে স্কুটি দু’টি লুকিয়ে রেখেছিল অভিযুক্তরা। এই চক্রে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ