Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

২০০ কোটি পার

আশা ছিলই। তাকেও ছাপিয়ে গেল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির বক্স অফিস কালেকশন। মুক্তির মাত্র ১ দিনের মধ্যে ২০০ কোটি পার করে ফেলল ছবিটি!

২০০ কোটি পার
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• আশা ছিলই। তাকেও ছাপিয়ে গেল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির বক্স অফিস কালেকশন। মুক্তির মাত্র ১ দিনের মধ্যে ২০০ কোটি পার করে ফেলল ছবিটি! সঙ্গে রণবীর সিং অভিনীত ছবিটির মুকুটে জুড়ল নতুন পালক। প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করা ছবির রেকর্ড করল এই সিনেমা। এতদিন ‘বাহুবলী ২’, ‘আরআরআর’, ‘পুষ্পা ২’, ‘কেজিএফ ২’-এর মতো দক্ষিণী ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে টেক্কা দিয়ে ২৪০ কোটি টাকার ব্যবসা করল ‘ধুরন্ধর’ ছবির সিক্যুয়েল। ইতিমধ্যে সর্বকালের সেরা ব্যবসা করা হিন্দি ছবির রেকর্ড গড়েছে ‘ধুরন্ধর’। সিক্যুয়েলও যে অত্যন্ত চমকপ্রদ হবে, তা নিয়ে সংশয় ছিল না কোনো মহলেই। তবে মুক্তির পর যেভাবে ‘ধুরন্ধর ২’ ঝড় আছড়ে পড়েছে, তাতে ১ হাজার কোটি পারের আশায় বুক বেঁধেছেন সিনে বিশেষজ্ঞরা। উল্লেখ্য, ‘ধুরন্ধর ২’ প্রিভিউ শো’তেও চমক দেখিয়েছে। একাধিক জায়গায় যান্ত্রিক সমস্যার কারণে অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল। তা সত্ত্বেও এ ছবির বক্স অফিস কালেকশন নজরকাড়া। 

Advertisement
সম্পর্কিত সংবাদ