Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ধৃত বেসরকারি ব্যাঙ্কের কর্মী

প্রতারণার অভিযোগে একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিস। শুক্রবার দুপুরে রায়গঞ্জের এক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।

ধৃত বেসরকারি ব্যাঙ্কের কর্মী
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: প্রতারণার অভিযোগে একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিস। শুক্রবার দুপুরে রায়গঞ্জের এক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। ধৃত যুবকের নাম অমিত ঘোষ (২২)। তার বাড়ি চাঁচলের সদরপুরে। হরিশ্চন্দ্রপুরে একটি বেসরকারি ব্যাঙ্কের রিকভারি এজেন্ট ছিল সে। এলাকায় ঘুরে ঘুরে লোনের টাকা তোলার কাজ ছিল তার। গ্রাহকদের কাছ থেকে টাকা তোলা হলেও সে দুই দফায় প্রায় সাত লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দেয়নি বলে অভিযোগ। ২২ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন ব্যাঙ্ক ম্যানেজার। রায়গঞ্জের এক হোটেলে গা ঢাকা দিয়েছিল সে। পুলিস তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, শনিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে তুলে পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিস। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ