সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী রথতলায় যেখানে বাজি বিস্ফোরণ ঘটেছিল, তার কাছ থেকেই অবৈধ বাজি মজুত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম জয়ন্তকুমার বর্মন। ওই ব্যক্তি রথতলা এলাকায় বাজি মজুত রেখে বিক্রি করতেন। তাঁর কাছ থেকে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ শব্দবাজিও উদ্ধার হয়। বাজি উদ্ধারে তল্লাশি চলবে বলে জানিয়েছে কল্যাণী থানার পুলিস।



