Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ধুরন্ধর ২’ , টিজারে রণবীরের চমক

উন্মাদনা ছিলই। তার পালে হাওয়া জোগাল মঙ্গলবার প্রকাশিত টিজার।

‘ধুরন্ধর ২’ , টিজারে রণবীরের চমক
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

• উন্মাদনা ছিলই। তার পালে হাওয়া জোগাল মঙ্গলবার প্রকাশিত টিজার। এদিন দুপুর ১২টা ১২ মিনিটে প্রকাশ্যে এল রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির টিজার। ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য, রক্ত আর তুখোড় সংলাপের কোলাজে টিজারটি পরের ছবি ঘিরে আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিল। ডিসেম্বর জুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। ওটিটিতেও সেই ধারা অব্যাহত। আগামী মার্চে মুক্তি পাচ্ছে ছবির পরের অংশ। তার আগে কথামতো মঙ্গলবারই মুক্তি পেল টিজার। সেখানে দু’টি ভিন্ন লুকে দেখা গিয়েছে রণবীরকে। পর্দাজুড়ে কেবল তিনিই। ‘হামজা’ চরিত্রে এবার যে তিনি আরও বিধ্বংসী, তার ঝলক মিলেছে টিজারেই। পাশাপাশি শোনা যাচ্ছে, ছবিতে থাকবে একাধিক চমক। তবে সবচেয়ে আকর্ষণীয় একটি সংলাপ, ‘এটা নতুন হিন্দুস্তান, ঘরে ঢুকে হত্যা করতেও পিছপা হবে না।’ আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। উল্লেখ্য, টিজার মুক্তির পরই ছবির বিরুদ্ধে মামলা করেছে মুম্বই পুলিশ। বিনা অনুমতিতে ড্রোন ব্যবহারের জন্যই এই মামলা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ