Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

ধর্ষণের পর ভয় দেখিয়ে বিয়ে

ধর্ষণের পর ভয় দেখিয়ে বিয়ে
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল। জোর করে বিয়ে। তারপরেও থামেনি নারকীয় অত্যাচার। বাড়িতে বন্ধ করে রেখে গায়ে রোজ গরম তাওয়া ও সিগারেটের ছ্যাকা দেওয়া হতো। মাথার চুল ও চোখের ভ্রু কেটে দেওয়া হয়। মহারাষ্ট্রের থানের এই ঘটনায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এক যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। অভিযুক্তের পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিস জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। ২০২১ সালে ফেসবুকে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত। আলাপ থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, একদিন লজে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করে ওই যুবক। সেই ভিডিও দেখিয়ে বারবার নির্যাতিতাকে লালসার শিকার বানায় সে।  বিয়ের পর  মহিলাকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নিয়ে যাওয়া হয়। নির্যাতিতার আধার-প্যান কার্ড ও ব্যাঙ্কের পাসবুক পর্যন্ত হাতিয়ে নেয় অভিযুক্তরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ