Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্ষণে অভিযুক্তকে আড়াল পুলিসের

ধর্ষণে অভিযুক্তকে আড়াল পুলিসের
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জাফরপুর কালীতলায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মোহনপুর থানার সামনে বিজেপি ও সিপিএম বিক্ষোভ দেখায় বুধবার। এদিন সকালে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রাস্তায় বসে বিক্ষোভে শামিল হন। তিনি বলেন, এক্ষেত্রে শুভ মজুমদার নামে তৃণমূলের এক সক্রিয় কর্মীকে আড়াল করার জন্য সবরকম চেষ্টা করছে পুলিস। জনবহুল এলাকায় যদি এভাবে ধর্ষণ হয়, তাহলে নিরাপত্তা কোথায় মহিলাদের। এখন দেখা যাচ্ছে খুন বা ধর্ষণ হলে দোষীদের বাঁচাতে পুলিস ঝাঁপিয়ে পড়ছে। বিকেলে সিপিএমের নেতাকর্মীরা মিছিল করে মোহনপুর থানার সামনে বিক্ষোভ দেখান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ